ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারার শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 12:09 PM

বাগমারার শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

বাগমারার শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় চারতলা ভিত্তি বিশিষ্ট মাদ্রাসার প্রথম তলার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। গ্রামবাসীদের ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসার নির্মাণ করা হচ্ছে। ২০১৯ সালে আনুষ্ঠানিক ভাবে এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিরা মিলে ইসলামী শিক্ষায় শিশুদের গড়ে তুলতে দারুল উলুম হাফেজিয়া মাদ্রসা স্থাপন করেন।


মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান,বাগমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি  আকবর আলী, বাগমারা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ আলী, মাদ্রাসার উপদেষ্টা মাওলানা জুবায়ের হোসেন, সভাপতি আফসারুজ্জান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মাওলানা ইদ্রিস আলী, সুপারিন্টেনডেন্ট ইসরাইল হোসেন, ইউপি সদস্য ফজলুর রহমান, মাষ্টার আব্দুল গাফ্ফার, খলিলুর রহমান, আজাদুল ইসলাম, মাদ্রাসার হাফেজ  মাওলানা শহিদুল ইসলাম আয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা সুন্দর ভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবে। গ্রামবাসী সহ এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে এই মাদ্রাসা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status