|
বৃষ্টিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা বন্ধ
নতুন সময় প্রতিবেদক
|
|
বৃষ্টিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা বন্ধ টসের আগেও ভয় জাগিয়েছিল বৃষ্টি। টসের মিনিট ত্রিশেক আগে গুড়িগুড়ি বৃষ্টিতে তুলে ফেলা হয় পিচে পুতে রাখা স্ট্যাম্প, ঢেকে দেয়া হয় পাতলা কভার দিয়ে, বাইরে থেকে নিয়ে আসা হয় ভারী কভার, কুয়াশার কারণে আগে থেকেই জ্বলছিল ফ্লাডলাইটও। তবে সব শঙ্কা দূর হয়েছে দশ মিনিটের মধ্যে পূব আকাশে সূর্য উঁকি দিতেই। প্রাথমিক অনিশ্চয়তা কাটিয়ে যথাসময়েই দশ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাটিং পেলো ওয়েস্ট ইন্ডিজ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
