|
টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
|
|
টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় স্কোয়াডে থাকা নতুন মুখ নিয়ে। কারা থাকছেন একাদশে, নতুন মুখ কয়জন থাকছেন এবং শেষ পর্যন্ত কে বাদ পড়ছেন। এ নিয়ে ক্রিকেট মহলে নানা বিচার-বিশ্লেষণ ও কৌতূহল বিরাজ করছে। ২৪ সদস্যের প্রাথমিক দল থেকে ইতোমধ্যে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে প্রথম ওয়ানডেতে একাদশে কারা থাকবেন সেটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হয়ে গেলেও তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহামুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
