ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফাঁকা বাসায় ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করলেন রেল কর্মকর্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 10:50 AM

ফাঁকা বাসায় ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করলেন রেল কর্মকর্তা

ফাঁকা বাসায় ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করলেন রেল কর্মকর্তা

রাজশাহীতে রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে দুই সন্তানের জননী এক গৃহবধূ (২৫) বাদী হয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম মঈন উদ্দিন আজাদ (৪২)। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পদে কর্মরত। নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় তার বাড়ি। মামলার পর থেকে তিনি লাপাত্তা।

রাজশাহী মহানগরীর বাসিন্দা ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার রাতে জানান, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি ওই নারীকে রেলওয়েতে চাকরিও দিতে চেয়েছিলেন। বলেছিলেন, চাকরির জন্য আট লাখ টাকা লাগবে। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়ার নামে গত রোববার বিকেলে তার বাসায় ডাকেন। তিনি সরল বিশ্বাসে তার বাসায় যান। গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন। চেষ্টা করেও তিনি আজাদের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে পারেননি। ধর্ষণের পর তিনি হুমকি দেন, ঘটনাটি কাউকে জানালে তার বড় ধরনের ক্ষতি করা হবে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, রেল কর্মকর্তা মঈন উদ্দিন আজাদ পলাতক। তাকে গ্রেফতার চেষ্টা চলছে। মামলাটি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বলেন, মামলার বিষয়টি শুনেছি। মঙ্গলবার ওই কর্মকর্তা অফিস করেননি। তাকে অন্যত্র বদলির জন্য নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status