ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাগেরহাটে বাঘের চামড়াসহ চোরা কারবারি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 11:21 PM

বাগেরহাটে বাঘের চামড়াসহ চোরা কারবারি আটক

বাগেরহাটে বাঘের চামড়াসহ চোরা কারবারি আটক

বাগেরহাটের শরণখোলায় বাঘের চামড়াসহ গাউস ফকির (৪৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ ও র‌্যাব।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় উপজেলার রায়েন্দা বাজারস্থ বাসস্ট‌্যান্ড সংলগ্ন এলাকা থেকে বন বিভাগ ও র‌্যাব-৮ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়। চামড়াটি ৮ ফুট ১ ইঞ্চি লম্বা ও ৩ ফুট ১ ইঞ্চি চওড়া।

আটক গাউস ফকির শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী এলাকার মৃত রশীদ ফকিরের ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গাউস ফকির একটি বাঘের চামড়া বিক্রির চেষ্টা করছেন। ক্রেতা সেজে চামড়াটি ক্রয়ের জন্য গত তিন-চার দিন ধরে গাউসের সঙ্গে যোগাযোগ করতে থাকি। গাউসের সঙ্গে বিভিন্ন পর্যায়ে দর কষাকষি শেষে ১৩ লাখ টাকায় চামড়াটি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

‘পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র‌্যাব-৮-এর সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। টাকা দিয়ে চামড়া নেওয়ার সময় হাতে নাতে গাউস ফকিরকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘গাউস ফকিরকে র‌্যাব-৮-এর হেড কোয়ার্টার বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে আনা হবে। বন্য প্রাণি নিধন আইনে বাঘ হত্যার অপরাধে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status