ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
লক্ষ্মীছড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 10:04 PM

লক্ষ্মীছড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীছড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী আটক

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ১৭০০ কেজি গাঁজাসহ শান্তু চাকমা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকের আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) উপজেলার ইন্দ্রসিং পাড়ার বানরকাটা এলাকায় থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে জব্দকৃত গাঁজা ধংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি ইন্দ্রসিংপাড়া সেনাক্যাম্প সংলগ্ন স্থানে অভিযান চালায় সেনাবাহিনী ও র‌্যাবের একটি দল। অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ বস্তা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও ৫০০ কেজি গাঁজাসহ প্রায় ১৭০০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় শান্তু চাকমা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযান শেষে ফেরার পথে আরও প্রায় ৩০ শতক জমিতে চাষ করা গাঁজার ক্ষেত ধংস করে যৌথবাহিনী।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, এ ঘটনায় শান্তু চাকমাসহ তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status