ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 9:27 PM

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে না। মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ইপিবির সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। তবে কবে আয়োজন করা হবে বা এ বছর হবে কি-না, সে বিষয়ে পরে জানানো হবে বলে সূত্রটি জানিয়েছে।

এর আগে রাজধানীর পূর্বাচলে ২৬তম ঢাকা বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই ১৭ মার্চ থেকে এবারের মেলা শুরু করা যায় কি না, সেই বিষয়টি মাথায় রেখে কাজ এগিয়ে নেয়া হচ্ছিল। পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ছাদের নিচে মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছিল।

২০২০ সালে শেরেবাংলা নগরে গাড়ি পার্কিংসহ মেলা প্রাঙ্গণের আয়তন ছিল ৩২ একর। আর স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৪৮৩টি।

প্রসঙ্গত, গত ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন। এবার করোনার কারণে সেটা পিছিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ১৭ মার্চকে কেন্দ্র করে মাসব্যাপী এ মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status