ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 7:33 PM

১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ

১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ

এবার ১৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আগে ২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছে সরকারি এই বিপণন সংস্থা।

মঙ্গলবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশি পেঁয়াজের দাম বাজারে স্বস্তিদায়ক পর্যায়ে এসেছে। এ কারণে ২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি কম হচ্ছিল। তাই দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দাম কমার পর দেখা গেছে, টিসিবির পেঁয়াজের দাম বাজারের দেশি পেঁয়াজের তুলনায় অর্ধেক। এরপরও ক্রেতাদের চাহিদা কম। কয়েকদিন আগেও ট্রাকের সামনে লম্বা লাইন দেখা গেলেও এখন আর নেই কোনো ভিড়। অনেক স্থানেই ডেকে ডেকে পেঁয়াজ বিক্রির চেষ্টা করছেন পরিবেশকেরা।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা এলাকার টিসিবির এক ডিলার জানান, পেঁয়াজ বিক্রি হচ্ছে না। তাই বাধ্য হয়ে অন্য পণ্যের সঙ্গে পেঁয়াজও বিক্রি করার চেষ্টা করছি।

সরেজমিনে দেখা গেছে, পেঁয়াজের পাশাপাশি টিসিবির ট্রাকে মাঝারি দানার এক কেজি ডালের দাম ৫০ টাকা, যা বাজারের চেয়ে ৩০ টাকা কম। পাঁচ লিটারের এক বোতল তেলের দাম ৪০০ টাকা। এক্ষেত্রে ক্রেতার সাশ্রয় ১৫০ টাকার মতো।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status