ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সিনেট থেকে কমলা হ্যারিসের পদত্যাগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 1:21 PM

সিনেট থেকে কমলা হ্যারিসের পদত্যাগ

সিনেট থেকে কমলা হ্যারিসের পদত্যাগ

সিনেট থেকে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দুদিন আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি।

পদত্যাগের পর এক চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আপনাদের সিনেটর হিসেবে কাজ করা সম্মানের বিষয় ছিল।


তিনি সানফ্রানসিসকো ক্রনিকেল পত্রিকায় এক উপ-সম্পাদকীয়তে লিখেছেন, এখানেই বিদায় নয়। শপথ নেয়ার প্রস্তুতি নিতে আজ আমি সিনেট থেকে পদত্যাগ করছি।

হ্যারিস পদত্যাগ করার ফলে ডেমোক্রেটিক সিনেটর চাক সুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। এর ফলে দীর্ঘ ছয় বছর আবারও ডেমোক্রেটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ আসবে।

কমলা আরো লিখেছেন, আমি যুক্তরাষ্ট্রের সিনেট থেকে পদত্যাগ করছি। কিন্তু এটা শেষ নয়, এটা শুরু।

সিনেটে হ্যারিসের স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম ল্যাটিন বংশোদ্ভুত সিনেটর।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৬ সালে হ্যারিস প্রথম সিনেটর নির্বাচিত হন। বুধবার কমলা হ্যারিসকে শপথ পাঠ করাবেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোটোমেয়র।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status