ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 10:39 AM

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশায় বন্ধ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। এতে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষমান রয়েছেন যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশা বাড়তে থাকায় সোমবার (১৮ জানুয়ারি) রাত ১২টার পর থেকেই ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় ৯৭টি ছোট-বড় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে ছোট-বড় ৬টি ফেরি।

তীব্র শীতের মধ্যে উভয়ঘাটে অপেক্ষমান কয়েকশ' যানবাহন। পারাপারের অপেক্ষায়  হাজারো যাত্রী ও শ্রমিক।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জামিল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status