|
জালিয়াতি প্রতিরোধে নতুন আইন করছে ভূমি মন্ত্রণালয়
নতুন সময় প্রতিবেদক
|
|
জালিয়াতি প্রতিরোধে নতুন আইন করছে ভূমি মন্ত্রণালয় কর্মশালার সভাপতি ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ সবার মতামত গ্রহণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাসুদ করিম, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাস ও যুগ্মসচিব মো: কামরুল হাসান ফেরদৌস উপস্থিত ছিলেন। আইন বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোঃ ইউনুস, আকতারুজ্জামান, ড. কাজী জাহেদ ইকবাল ও খন্দকার শাহরিয়ার শাকিব উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের আইন ও জরিপ শাখার যুগ্মসচিব ও উপসচিব বৃন্দ। মাঠ পর্যায়ে কর্মরত আমন্ত্রিত বেশ কয়েকজন কর্মকর্তাগণের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও অধিগ্রহণ), উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
