ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিরাট-আনুশকার পরিবারে আসতে কন্যাসন্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 January, 2021, 11:47 AM

বিরাট-আনুশকার পরিবারে আসতে কন্যাসন্তান

বিরাট-আনুশকার পরিবারে আসতে কন্যাসন্তান

এ মাসেই বিরাট কোহলি ও আনুশকা শর্মার বাড়িতে আসছে নতুন অতিথি। আর এই সুখবর যে কোনো সময় আসতে পারে। শুধু বিরাট-আনুশকা নন, সুখবরের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা।

ছেলে নাকি মেয়ে, কী আসতে চলেছে বিরাট-আনুশকার ঘরে? সেই ভবিষ্যদ্বাণীই করেছেন এক খ্যাতনামা জ্যোতিষী। পণ্ডিত জগন্নাথ গুরুজির দাবি, বিরাট-আনুশকার পরিবারে আসতে চলেছে কন্যাসন্তান। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিষী জগন্নাথ গুরুজি বলেছেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং তিনি ‘ফেস রিড’ করে যা বুঝেছেন, তাতে বিরাট-আনুশকার ঘরে রাজকন্যা আসতে চলেছে। যে কিনা বাবা-মা দুজনেরই ভীষণ আদরের হবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আনুশকা শর্মাকে নিয়ে চেকআপে যেতে দেখা যায় বিরাট কোহলিকে। এই মুহূর্তে আনুশকাকে সব রকমভাবে খুশি রাখার চেষ্টা করছেন বিরাট। কখনও আনুশকাকে নিয়ে লাঞ্চ, কখনও আবার তার মন ভালো রাখতে কাছাকাছি 'আউটিং' এ যেতে দেখা গেছে বিরাটকে। আনুশকা যেখানেই যাচ্ছেন, সবসময়ই স্ত্রীর সঙ্গেই থাকার চেষ্টা করছেন বিরাট কোহলি।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status