ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্র্যাডম্যান-কোহলিকে ছুঁলেন স্মিথ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 January, 2021, 11:02 AM

ব্র্যাডম্যান-কোহলিকে ছুঁলেন স্মিথ

ব্র্যাডম্যান-কোহলিকে ছুঁলেন স্মিথ

ভারতের বিপক্ষে সিডনি টেস্টে দীর্ঘ ১৪ ম্যাচের খরা কাটিয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে আবারো ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন স্মিথ। তবে এই ম্যাচে সেঞ্চুরি করার গর্ব পেয়েছে বাড়তি মাত্রা। ব্যাট হাতে স্মিথের ২৭তম সেঞ্চুরি দিয়ে ভারতের বিরাট কোহলি, গ্রায়েম স্মিথ ও অ্যালান বোর্ডারের পাশে নাম লেখালেন স্মিথ। টেস্ট ক্রিকেটে তাদের সবারই এখন সমান ২৭টি করে সেঞ্চুরি।

ডন ব্র্যাডম্যানের পর সবচেয়ে দ্রুত সময়ে ২৭তম সেঞ্চুরি করলেন স্মিথ, যা করতে স্মিথ খেলেছেন মাত্র ১৩৬ ইনিংস। কোহলি এবং শচীন টেন্ডুলকারের একই সংখ্যক সেঞ্চুরি করতে লেগেছিল ১৪১ ইনিংস।

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২২৬ বল মোকাবিলায় ১৬টি বাউন্ডারিতে ১৩১ রান করেন স্মিথ। তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান তিনি।

এর আগে ভারতের বিপক্ষে গত দুই টেস্টে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি স্মিথ। তৃতীয় টেস্টে একাই হাল ধরে টেনে নিয়ে গেছেন দলকে। তার শতরানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করে স্বাগতিক অস্ট্রেলিয়া।

চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে।  


সম্পাদনায়: এম আলমগীর       

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status