ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে খুলল বন্ধ সেই রাস্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 8 January, 2021, 11:26 PM

অবশেষে খুলল বন্ধ সেই রাস্তা

অবশেষে খুলল বন্ধ সেই রাস্তা

গাজীপুর মহানগরের খাইলকুর এলাকায় রাস্তা বন্ধ করে নির্মাণ করা দেওয়াল সরিয়ে নিয়েছেন অভিযুক্ত মফিজুল ইসলাম বাদল। এর ফলে ওই মহল্লার বাসিন্দারা আগের মতো সেই রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি মো. দুলাল রাস্তা খুলে দেয়ায় প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

কাউন্সিলর (৩৩ নং ওয়ার্ড) মো. মিজানুর রহমান সময় সংবাদকে জানান, রিপোর্ট প্রচারের পর পুলিশ প্রশাসনসহ বিভিন্ন কর্মকর্তা বিষয়টি তদন্ত করেছেন। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদল সাহেব নিজে দেওয়ালটি সরিয়ে নেয়।

এদিকে মফিজুল ইসলাম বাদল বলেন, রাস্তা খুলে দেওয়া হয়েছে, তবে বিষয়টি এখনও সমাধান হয়নি।

উল্লেখ্য, গেল বছরের ২৪ নভেম্বর রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ নিয়ে খবর প্রচার করে সময় সংবাদ। এরপরই বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মহল্লার ২৫ থেকে ৩০টি পরিবারের দুর্ভোগের কথা চিন্তা করে ৬ ফুট প্রস্থ ওই রাস্তাটি খুলে দেওয়া হয়।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status