ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বগুড়ায় সাড়ে চার কেজি গাঁজাসহ আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 8 January, 2021, 8:25 PM

বগুড়ায় সাড়ে চার কেজি গাঁজাসহ আটক ২

বগুড়ায় সাড়ে চার কেজি গাঁজাসহ আটক ২

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চট্টগ্রাম থেকে নওগাঁগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সাড়ে চার কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে আটক ওই দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- নওগাঁর রাণীনগর উপজেলার খটেশ্বর পশ্মিপাড়া এলাকার জলিল শেখের ছেলে জাহিদুল ইসলাম শুটকা (৩০) ও কফিল সরদারের ছেলে শহিদুল ইসলাম (২৮)।

জানা গেছে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম থেকে নওগাঁগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ বাসটির গতিরোধ করে তল্লাশি করে একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো সাড়ে ৪ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম শুটকা ও শহিদুল ইসলাম নামে দু’জনকে আটক করে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, আটক ওই দু’জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status