ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বাঘায় ২০০ বোতল ফেনসিডিলসহ আটক ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 8 January, 2021, 7:35 PM

বাঘায় ২০০ বোতল ফেনসিডিলসহ আটক ১

বাঘায় ২০০ বোতল ফেনসিডিলসহ আটক ১

রাজশাহীর বাঘায় সাবর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় উপজেলার পলাশী ফতেপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামের নবির উদ্দিনের ছেলে সাবর আলী। শুক্রবার সকাল ১০টার দিকে দুটি বস্তার মধ্যে ২০০ বোতল ফেনসিডিল নিয়ে বাঘা উপজেলার হবিরচর পদ্মা নদী থেকে পলাশী ফতেপুর হয়ে লালপুরের দিকে যাচ্ছিল। এ সময় সে পলাশী ফতেপুরে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ সাবর আলীকে আটক করেছে। তবে এ ঘটনায় ৪ জনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status