ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় ইমরান খানের কুশপুতুল দাহ, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 January, 2021, 7:17 PM

ঢাকায় ইমরান খানের কুশপুতুল দাহ, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি

ঢাকায় ইমরান খানের কুশপুতুল দাহ, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি

জাতিসংঘসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা ও দাতা দেশগুলোকে পাকিস্তানকে সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা।

পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তরিত করা, মন্দিরে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এসব দাবি করে বাংলাদেশ হিন্দু পরিষদ।  

এসময়, বাংলাদেশ সরকারকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান সংগঠনের নেতারা। দাবি করেন, পাকিস্তান সরকারের নির্যাতনের ফলে দেশটিতে ক্রমাগতভাবে হিন্দুদের সংখ্যা ২৩ শতাংশ থেকে ১ শতাংশে নেমে এসেছে।

বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাহায্যে হিন্দু সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন উপজাতি ও সংখালঘুদের নির্মূলে নেমেছে পাকিস্তান সরকার। মানবাধিকার কর্মী কারিমা বালুচকে হত্যা করে নৃশংসতার ঘৃণিত নজির স্থাপন করেছে বলেও জানান তিনি।

সমাবেশ থেকে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে পাকিস্তান সরকারের নীরব ভূমিকা ও গোপনে ইন্ধনের জন্য দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করেন হিন্দু নেতারা। পরে পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের জন্য প্রেসক্লাব থেকে পাকিস্তান দূতাবাসের উদ্দেশে যাত্রা শুরু করলে পুলিশ শাহবাগে তাদের গতিরোধ করে। পরে সেখানেই ইমরান খানের কুশপুতুল দাহ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে বাংলাদেশ হিন্দু পরিষদ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status