কুমিল্লার লাকসামে গোবিন্দপুর ইউনিয়নের বেতীহাটী মসজিদ সংলগ্ন মাঠে শুক্রবার (৮ জানুয়ারী ২০২১) সকালে হ্যান্ডস ফর হিউম্যানিটি’র আয়োজনে হতদরিদ্র ৪০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে উপ-সচিব এবং হ্যান্ডস ফর হিউম্যানিটি টিম লিডার মো. মনির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন শামীম। প্রধান বক্তা ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন দ্যা কসমিক হিলার্স ফাউন্ডেশনের এর টিম লিডার ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এবং হেড অব ব্রাঞ্চ আগারগাঁও, ঢাকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদা সুলতানা, আমেনা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. শফি উল্লাহ, ৫নং গোবিন্দপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজমুল হক, সাংবাদিক মজিবুর রহমান দুলাল, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. আবদুল বাতেন (চঞ্চল), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (তুষার), ৩নং ওয়ার্ড মেম্বার মো. শহিদুর রহমান, মো. আজহারুল হক, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সেরাজুল হক প্রমুখ।
দ্যা কসমিক হিলার্স ফাউন্ডেশনের অংগ সংগঠন হ্যান্ডস হিউমিনিটি একটি আন্তজার্তিক মানব কল্যান সংস্থা। ২০১১ সাল দ্যা কসমিক হিলার্স ফাউন্ডেশন সংগঠন যাত্রা শুরু করে। বিশ্বের যে কোন প্রান্তে মানবিক বিপর্যয় দেখা দিলে জরুরী ভিত্তিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই সংগঠনটি বক্তব্যে বক্তৃরা এমনটা বলেন।