ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনার ভেতরেই বার্ডফ্লুর হানা
নতু্ন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 1:07 PM

করোনার ভেতরেই বার্ডফ্লুর হানা

করোনার ভেতরেই বার্ডফ্লুর হানা

করোনার কারণে এমনিতেই বেহাল দশা বিশ্বের। তার ভেতর নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বার্ডফ্লু। ভারতের রাজস্থানে হানা দিয়েছে ভাইরাসটি। চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন স্থানে নির্বিচারে মারা গেছে অজস্র কাক, মুরগি ও ময়ূর।

রাজস্থানের বন্যপ্রাণী দফতর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং এরই মধ্যে বার্ড ফ্লু সতর্কতা জারি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

রাজ্যের ঝালওয়ার জেলায় সম্প্রতি ৫০টি কাক মারা গেছে। এরপর বারান, কোটা, যোধপুর ও অন্যান্য জেলা থেকেও ৩০০টি কাক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঝালওয়ারে মারা গেছে ৬০টি মুরগি, ওদিকে নাগাওর জেলায় ৫০টি ময়ূরসহ ১০০টি বিভিন্ন পাখির মৃত্যুর খবর এসেছে।

বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে রাজস্থানের বন্যপ্রাণী দফতর। মুখ্য ওয়ার্ল্ড লাইফ ওয়ার্ডেন বলেছেন, কর্মকর্তাদের অকুস্থলে পাঠানো হয়েছে। শীতকালে যেসব পরিযায়ী পাখি আসে, সেসব জায়গায় পাখির মৃত্যু পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু বার্ড ফ্লু পাখির শরীর থেকে মানুষের দেহেও সংক্রমিত হতে পারে, সে জন্য যথাসম্ভব সতর্ক থাকার জন্য বলা হয়েছে

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status