ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসিফের বিরুদ্ধে মামলা নয় জিডি করেন ন্যান্সি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 11:15 AM

আসিফের বিরুদ্ধে মামলা নয় জিডি করেন ন্যান্সি

আসিফের বিরুদ্ধে মামলা নয় জিডি করেন ন্যান্সি

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মামলা নয় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। জিডির তদন্ত করে সত্যতা পাওয়ায় ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসিকিউশন জমা দিয়েছে পুলিশ।

গত বছরের ১০ জুলাই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় জিডি করেন ন্যান্সি।

পরে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) শিল্পী আসিফ আকবর আদালতের সমন হাতে পান। সমনে আগামী ১৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের আদালতে হাজিরের তারিখ ধার্য রয়েছে।

জিডিতে ন্যান্সি উল্লেখ করেন, আমার কণ্ঠ সফলতায় হিংসাত্মক মনোভাব পোষণ করে বিবাদী আসিফ আকবর বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব, রেডিও ও টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আসছেন।

এ ছাড়া আসিফ আকবর আমার গাওয়া ১২টি গান অনুমতি না নিয়ে স্বত্ব বিক্রি করে দেন। আমি আমার ১২টি গানের স্বত্ব দাবি করিলে বিবাদীর রোষানলে পড়ি। যার পরিপ্রেক্ষিতে বিবাদী আসিফ আকবর বিভিন্ন তারিখ ও সময়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ইউটিউব ও টিভি চ্যানেলে বিভ্রান্তিকর তথ্যসহ কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করেন। আমার বিরুদ্ধে মিথ্যাচার করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী জানান, ন্যান্সির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে প্রসিকিউশন দেয়া হয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status