ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন লুকাস ভাসকুয়েস। এরপর অবশ্য ম্যাচে ফিরতে চেষ্টা করেছিল সেল্টা ভিগো। কিন্তু এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় জিনেদিন জিদানের টিম। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় লা লিগার গত আসরের চ্যাম্পিয়নরা। এবার বন্ধুত্বের প্রতিদান দেন ভাসকুয়েস। ম্যাচের ৫৩তম মিনিটে আসানসিওকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল। জিজুর শিষ্যরা শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয়।
এই জয়ের মধ্য দিয়ে সিংহাসনে বসা রিয়ালের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬। কিন্তু তাদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অ্যাতলেটিকো। অন্যদিকে ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আটে সেল্টা ভিগো।