ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
কাল দেশে ফিরবেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 4:13 PM

কাল দেশে ফিরবেন সাকিব

কাল দেশে ফিরবেন সাকিব

ঘটনার আড়ালে লুকিয়ে থাকে ঘটনা। রহস্য করতে ভালোবাসা সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা শেষ হবার পর থেকেই ঘটনার পৃষ্ঠে ঘটনার জন্ম দিয়ে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০২১ সালের শুরুতেই গোটা দেশকে একবিন্দুতে মিলিত করেছেন শুধু মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ারের মাধ্যমে। দেশের মানুষের তার প্রতি অসম্ভব ভালোবাসা থেকেই সাকিব আল হাসানের সব কিছু নিয়েই আগ্রহের কোন সীমা নেই তাদের। তবে রহস্যে ঘেরা সেই পোস্টের উত্তর সাকিব নিজেই হয়তো দিবেন।

সাকিবের পোস্ট করা শিশিরের বেবি বাম্পের ছবিটি এখনও দেশের মানুষের কাছে এক রহস্য। কিন্তু এখনও তা খোলাসা করেননি সাকিব। তবে সাকিব আল হাসানের ঘনিষ্ঠ কয়েক জনের সাথে কথা বলে জানা গেলো আগামীকালই দেশে ফিরছেন মিস্টার হাসান। আর দেশে ফিরেই হয়তো এই ছবি নিয়ে পরিষ্কার কোন ব্যাখ্যা দেবে কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান। ততক্ষণ থাকতে হবে অপেক্ষায়।  

সম্পাদনায়: এম আলমগীর                                 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status