ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
রাজধানীর খাল পরিষ্কারে নেমেছে ডিএসসিসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 1:42 PM

রাজধানীর খাল পরিষ্কারে নেমেছে ডিএসসিসি

রাজধানীর খাল পরিষ্কারে নেমেছে ডিএসসিসি

রাজধানীর পান্থপথে বক্স কালভার্ট পরিষ্কারে শনিবার (২ জানুয়ারি) সকাল থেকে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন (ডিএসসিসি)। নগরের জলাবদ্ধতা নিরসনে এ প্রোগ্রাম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

এর আগে, বৃহস্পতিবার রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার কাছ থেকে ২৬টি খাল ঢাকার দুই সিটি করর্পোরেশনের কাছে হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ২৬টি খালের মধ্যে ১১টি খাল ডিএসসিসিতে পড়েছে।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নতুন বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় তার পরের দিন, শনিবার থেকেই আমরা প্রাথমিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। জিরানি খাল, মাণ্ডা খাল ও শ্যামপুর খাল এবং পান্থপথ বক্স কালভার্ট ও সেগুন বগিচা বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ করা হবে। দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য যা শক্ত হয়ে গিয়েছে, সেগুলো অপসারণের বিশাল কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি।

তিনি আরো বলেন, আগামী মার্চের মধ্যে এই তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছি।

সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status