ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩
ইংরেজি নববর্ষে মদপান, ৩ যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 1:00 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 January, 2021, 1:02 PM

ইংরেজি নববর্ষে মদপান, ৩ যুবকের মৃত্যু

ইংরেজি নববর্ষে মদপান, ৩ যুবকের মৃত্যু

রাজশাহীতে ইংরেজি নববর্ষ উদযাপনে মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনের মৃত্যু হওয়া ছাড়াও আরও দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মৃত তিন যুবক হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫)। আর চিকিৎসাধীনরা হলেন- মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) এবং একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)। তারা রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে আছেন।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘গতকাল শুক্রবার রাত নয়টা থেকে ১০টার সময় মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘এ মৃত্যুর বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। মৃতদেহগুলোর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

     

       
  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status