ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩
করোনার নতুন আতঙ্কের মধ্যেই ফের চালু হচ্ছে ভারত-ব্রিটেন বিমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 12:55 PM

করোনার নতুন আতঙ্কের মধ্যেই ফের চালু হচ্ছে ভারত-ব্রিটেন বিমান

করোনার নতুন আতঙ্কের মধ্যেই ফের চালু হচ্ছে ভারত-ব্রিটেন বিমান

বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। এর মধ্যে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা নিয়ে বেড়েই চলেছে উদ্বেগ। তবুও ভারত-যুক্তরাজ্যের মধ্যে নতুন করে বিমান সেবা চালুর সিদ্ধান্তের কথা জানাল ভারত। শুক্রবার (১ জানুয়ারি) কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, আগামী ৮ জানুয়ারি থেকেই চালু হবে যুক্তরাজ্যের সঙ্গে ভারতের বিমান পরিবহন সেবা।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ধরা পড়ার পর গত ২২ ডিসেম্বর থেকে দেশটির সঙ্গে ভারতের বিমান পরিবহন সেবা বন্ধ করে দেয় কেন্দ্র। প্রথমে জানানো হয়েছিল, ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন ও ভারতের মধ্যে বিমানের সব ফ্লাইট বাতিল। পরে তার মেয়াদ বাড়িয়ে ৭ জানুয়ারি করা হয়।

তবে গতকাল শুক্রবার বলা হলো, স্বাস্থ্যবিধির কড়াকড়ি মেনেই বিমান চালু হবে ৮ জানুয়ারি থেকে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে দুই দেশের মধ্যে ১৫টি করে বিমান চলবে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ- এই চার শহরের বিমানবন্দর থেকেই ব্রিটেনে যাতায়াত করবে বিমান।

এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে পুরো বিশ্ব। এর আগেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইউরোপের বিভিন্ন দেশে কড়া লকডাউন জারি করা হয়। যারা এখনো লকডাউনের ঘোষণা দেয়নি, তারাও খুব শিগগির লকডাউনের পথে হাঁটবে। বিশ্বের বেশির ভাগ দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথ, রেলপথসহ সব সীমান্ত বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status