ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
কমেছে রাশিয়ার জ্বালানি তেল রফতানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 10:51 PM

কমেছে রাশিয়ার জ্বালানি তেল রফতানি

কমেছে রাশিয়ার জ্বালানি তেল রফতানি

আন্তর্জাতিক বাজারে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের দাপট কিছুটা কমেছে। গত বছরের নভেম্বরের তুলনায় ১ হাজার ২৪৭ টন কমেছে। ২০২০ সালের নভেম্বর মাসে রাশিয়ার মিনিস্ট্রি অব এনার্জির দেওয়া তথ্য মতে, রফতানি হয়েছে ৪২ হাজার ২৮০ টন আর ডিসেম্বরে এ হার দাঁড়ায় ৪১ হাজার ৩৩ টন। ফলে কমেছে এ খাতে দেশটির রফতানি আয়ও।

বিশ্বব্যাপী করোনা মহামারিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গিয়ে শূন্যের নিচে অবস্থান করে। প্রভাব ফেলে গোটা বিশ্বের অর্থনীতিতে। তবে সেই ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ।

২০১৯ সালে দেশটির রফতানি আয় ছিল ৪৮১ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। যা তার আগের বছরের চেয়ে ৫ দশমিক ৫৪ শতাংশ কম। ২০১৮ সালে ৫০৯ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার। যা তার আগের বছরের চেয়ে ২৪ দশমিক শূন্য পাঁচ শতাংশ বেশি। ২০১৭ সালে এই অংক ছিল ৪১০ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার। যা তার আগের বছরের চেয়ে ২৪ দশমিক চার-দুই শতাংশ বেশি এবং ২০১৬ সালে এটি ছিল ৩৩০ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার বেশি। যা তার আগের বছর অর্থাৎ ২০১৫ সালের চেয়ে ১৫ দশমিক ছয়-পাঁচ শতাংশ কম।

অন্যদিকে রাশিয়ার অপরিশোধিত তেল রফতানি আয় করোনা বছরের শূন্য দশমিক ছয় শতাংশ হ্রাস পেয়েছে। এ সময় তেল রফতানি কমেছে ৩৩ দশমিক পাঁচ শতাংশ। যা অর্থের পরিমাপে ৩ হাজার ৯শ’ কোটি মার্কিন ডলার। যদিও এ সময়ে তেল জাতিয় পণ্যের রফতানি বেড়েছে চার দশমিক সাত শতাংশ।

এদিকে রাশিয়ার সরকারি হিসাব অনুযায়ী, মাসভিত্তিক হিসাবে সবশেষ অক্টোবরে রুশ জ্বালানি তেল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৯ শতাংশ কমে গেছে। এ সময় সব মিলিয়ে ৫১৩ কোটি ডলারের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে রাশিয়া, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ কম। শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে রাশিয়ার আয় দশমিক ৯ শতাংশ কমেছে।

 সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status