ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্য থেকে রণতরী-নৌবহর প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 10:41 PM

উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্য থেকে রণতরী-নৌবহর প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্য থেকে রণতরী-নৌবহর প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলা উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্য থেকে নিজের রণতরী ‘নিমিত্য’ ও এর সঙ্গে থাকা নৌবহর প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

এ সম্পর্কে এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে ‘নিমিত্য’ নৌবহরের গত ১০ মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এসোশিয়েটেড প্রেস- এপি জানিয়েছে, পারস্য উপসাগরে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর তথা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বিমানবাহী রণতরী নিমিত্য মোতায়েন রয়েছে যা এ অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। খবর রয়টার্সের।

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে তখন বিমানবাহী রণতরী সরিয়ে নেয়ার ঘোষণা দিল আমেরিকা।

এর আগে বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের পক্ষ থেকে গত কয়েক দিন ধরে বলা হচ্ছে, দেশটি জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনায় জড়িত সবাইকে উচিত শিক্ষা দেবে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মুসাভি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে বলেছেন, তার দেশ যে অঙ্গীকার করে তা অবশ্যই পূরণ করে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status