ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুরে জাল নোট চক্রের ২ সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 December, 2020, 2:42 PM

লক্ষ্মীপুরে জাল নোট চক্রের ২ সদস্য আটক

লক্ষ্মীপুরে জাল নোট চক্রের ২ সদস্য আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর শহরের তিতাখাঁ মসজিদের পাশে ফ্লাওয়ার গার্ডেন নামে একটি ফুলের দোকানের সামনে থেকে মো. ওবায়দুর শেখ, মো. জাকির শেখ নামে জাল নোট চক্রের দুই সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করে র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. আবু ছালেহ সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে জাল নোট চক্রের ২ সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের অপর সহযোগী ইমরানসহ ৩ জন দীর্ঘদিন যাবৎ সারাদেশে বিভিন্ন এলাকায় অবৈধ জাল নোট ক্রয় বিক্রয় করে আসছিল।

আটকদের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার ডুমুরিয়া গ্রামে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে বলে জানায় র‌্যাব।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status