জনবল নেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকেএসপি এবং এর আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রসমূহে সিনিয়র গবেষণা কর্মকর্তা, প্রভাষক, কোচসহ নানা পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৩ ডিসেম্বর প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে মোট ১৯টি পদে ১৯ জনকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদগুলোতে আগামী বছরের ২৪ জানুয়ারি মধ্যে আবেদন করতে হবে।