ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
নতুন পাঠ্যবই পাচ্ছে বিশ্বনাথের ৫০ হাজার শিক্ষার্থী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 December, 2020, 10:58 AM

নতুন পাঠ্যবই পাচ্ছে বিশ্বনাথের ৫০ হাজার শিক্ষার্থী

নতুন পাঠ্যবই পাচ্ছে বিশ্বনাথের ৫০ হাজার শিক্ষার্থী

করোনার কারণে পাল্টে গেছে পুরো শিক্ষা ব্যবস্থার চিত্র। প্রায় বছর ধরেই বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ছুটি বর্ধিত করেছে সরকার। এ দিকে শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই তুলে দিতে সম্পন্ন করা হয়েছে সকল প্রক্রিয়াও।

এবার ‘বই উৎসব’ ছাড়াই বিতরণ করা হবে নতুন বই। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় শুরু হয়েছে বিতরণ কার্যক্রম। এ বছর এ উপজেলার ৫০ হাজার শিক্ষার্থীরা পাচ্ছে নতুন পাঠ্যবই।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মোট ১৩৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ হাজার ৯শত ১৭জন, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯ হাজার ১শ ও ১৬টি মাদরাসার (ইবতেদায়ী ও দাখিল) ১১ হাজার ৬শ’সহ মোট ৫৬ হাজার ৬শত ১৭জন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে ২০২১ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরণ করে এ গুলো বিতরণ করার কথা রয়েছে।

চাহিদা অনুযায়ী উপজেলা থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানে পৌঁছে যাবে বই। নির্দেশনা দেয়া আছে, প্রতিষ্ঠান থেকে অভিভাবকরা শিক্ষার্থীদের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে বই গ্রহণ করার।

এ বিষয়ে কথা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব  বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক এ বছর ‘বই উৎসব’ পালন করা হবে। আমরা তালিকা অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে বই পাঠিয়ে দেব। প্রতিষ্ঠান প্রধানরা সরকারি নির্দেশনা মেনে ‘বই উৎসব’ ছাড়াই এ গুলো বিতরণ করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status