ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
মা-ছেলে বাঁচালেন কয়েকশ’ ট্রেন যাত্রীর প্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 December, 2020, 10:07 AM

মা-ছেলে বাঁচালেন কয়েকশ’ ট্রেন যাত্রীর প্রাণ

মা-ছেলে বাঁচালেন কয়েকশ’ ট্রেন যাত্রীর প্রাণ

লাল গেঞ্জি উড়িয়ে ট্রেন থামিয়ে কয়েকশ’ যাত্রীর প্রাণ বাঁচাল সাজিদ হোসেন (১৫) নামে এক কিশোর। একই সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ। ট্রেনটির গন্তব্যস্থল ছিল ঢাকা।

রোববার (২৭ ডিসেম্বর) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কিশোর সাজিদ আনোয়ার হোসেন ও সহিদা বেগমের ছেলে। সে একই উপজেলার একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করছে। ঘটনার সময় সাজিদের মা রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি লোহার পাতের একটি অংশে ফাটল দেখতে পান। সঙ্গে সঙ্গে একটি লাঠিতে লাল গেঞ্জি বেঁধে ছেলে সাজিদকে তা উড়াতে বলেন। পরে সাজিদ লাল গেঞ্জি উড়িয়ে আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি থামিয়ে দেন।

এ বিষয়ে রেললাইন মেরামত কর্মচারী (কি-ম্যান) রায়হান হোসেন বলেন, সাজিদের ট্রেন থামানোর পর অফিস কর্মকর্তাদের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের ফাটল জোড়া লাগানো হয়। প্রায় এক ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

জয়পুরহাট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, লাল গেঞ্জি উড়িয়ে সাজিদ ট্রেন থামানোর কারণে মারাত্মক একটি দুর্ঘটনার হাত থেকে এ যাত্রায় রক্ষা পাওয়া গেল। রেল বিভাগের পক্ষ থেকে কিশোর সাজিদকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status