খুলনায় গভীর রাতে ঘোরাফেরা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 December, 2020, 10:56 PM
খুলনায় গভীর রাতে ঘোরাফেরা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক
খুলনার পাইকগাছার সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে আট কিশোর অপরাধীকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠিয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় তাদের আটক করা হয়।
ওসি এজাজ শফী বলেন, এসব কিশোর দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে বলে থানায় অভিযোগ আসছে। শনিবার টহল পুলিশ তাদের গভীর রাতে পৌরসভার প্রধান সড়কে টাউন স্কুলের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করে। থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।