ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
করোনা কি আম্পায়ারদের জন্য আশীর্বাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 10:43 PM

করোনা কি আম্পায়ারদের জন্য আশীর্বাদ

করোনা কি আম্পায়ারদের জন্য আশীর্বাদ

মহামারী করোনাকালীন বিদেশ ভ্রমণের ঝুঁকি থাকায় আম্পায়ারিংয়ের নীতিমালায় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিদেশি আম্পায়ারদের বদলে স্বাগতিক আম্পায়ার ও ম্যাচ রেফারিদের ম্যাচ পরিচালনার নির্দেশনা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

আইসিসির এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের আম্পায়ারদের জন্য অনেক বড় একটি সুযোগ তৈরি হয়েছে।

আইসিসির এ সিদ্ধান্তকে বড় সুযোগ হিসেবে দেখছেন এনামুল হক মনি। ক্রিকেট থেকে অবসরে আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নেয়া জাতীয় দলের সাবেক এই বাঁ-হাতি স্পিনার বলেছেন, অবশ্যই বড় সুযোগ। টেস্ট ম্যাচে আম্পায়ারিং করা সৌভাগ্যের ব্যাপার এবং বিরাট অর্জন।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মনি আরও বলেছেন, বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা দারুণ সুযোগ হতে যাচ্ছে। এখন পর্যন্ত জানি যে স্বাগতিক আম্পায়াররাই আম্পায়ারিং করবেন। এ সুযোগটা কাজে লাগিয়ে আমরা যদি মাঠে এবং টিভিতে ভালো করতে পারি তাহলে বাংলাদেশি আম্পায়ারদের নিয়ে আইসিসির চিন্তায় পরিবর্তন আসবে।

টেস্ট ক্রিকেটে ২১ বছরের পথচলায় এখনও পর্যন্ত আইসিসির এলিট প্যানেলভুক্ত হতে পারেননি বাংলাদেশি কোনো আম্পায়ার। দেশের হয়ে মাত্র দুটি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন এএফএম আখতারউদ্দিন। শওকাতুর রহমান, মাহবুবুর রহমান ও এনামুল হক মনিরা একটি করে টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status