ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মোহামেডানকে উড়িয়ে আবাহনীর ডার্বি জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 11:09 PM

মোহামেডানকে উড়িয়ে আবাহনীর ডার্বি জয়

মোহামেডানকে উড়িয়ে আবাহনীর ডার্বি জয়

করোনার মধ্যেই দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলা দেখতে মাঠে হাজির হয়েছেন ফুটবল পাগল দর্শকরা। প্রায় হাজার দুয়েক দর্শক মাঠে বসে উপভোগ করছেন আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা। ওয়ালটন ফেডারেশন কাপে ঢাকা ডার্বি খ্যাত এই ম্যাচে মোহামেডানকে উড়িয়ে দিয়েছে আবাহনী।

বৃহস্পতিবার সন্ধ্যায়  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে শুরু থেকেই মোহামেডানকে চাপে রাখে আবাহনী। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও আবাহনী পরে আরও একটি গোল দেয়। শেষ পর্যন্ত এই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।    

প্রথমার্ধের ৪১ মিনিটে প্রথম গোলের দেখা পায় নীল জার্সি ধারীরা। রায়হানের থ্রো থেকে হেডে বল জালে জড়ান দলটির আফগান ডিফেন্ডার মাসিহ সিগনাথ। এর চার মিনিট পরেই আরও একটি গোল পায় আবাহনী; এবার নায়ক জুয়েল রানা।

জীবন ক্রস ধরে বল বাই সাইকেল কিক নেন মাসিহ, তবে তা গোলরক্ষকের পাশে থেকেই হেড করে জালে জড়ান জুয়েল রানা। তৃতীয় গোলটি আসে ম্যাচের ৫৪ মিনিটের সময়। তৃতীয় গোলটিও আসে জুয়েলের পা থেকে।

আবাহনী দাপুটে খেলা খেললেও হতাশ করছে মোহামেডান। বল দখলের লড়াইয়ে পাত্তা পায়নি মোহামেডান। ম্যাচের ৫৯ ভাগ সময় বল ছিল জীবন-জুয়েলদের পায়ে। পুরো ম্যাচে মোট ১১টি শট নেয় আবাহনী। অন্যদিকে মোহামেডানও ১১টি শট নেয়। তার মধ্যে ৯টিই ছিল লক্ষ্যের বাইরে!

ফেডারেশন কাপের ডি-গ্রুপ থেকে খেলতে নামে দুই দল।  

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status