এই বিষয়ে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজ প্রতিদিনের সংবাদকে বলেন, নতুন বছরের আগে একঝাঁক তারকা নিয়ে আমাদের টিমের কক্সবাজার যাত্রা। এখানে ছয়টি একক নাটক ও দুটি টেলিফিল্মের শুটিং হবে। মনোরম লোকেশন ও গল্পের পরিপূর্ণ রুপ দেওয়ার জন্যই কক্সবাজারকে বেছে নেওয়া। আশা করছি, বিগত কাজের মতো আমাদের নাটকগুলো দর্শকের ভালো লাগবে।
জানা গেছে, আজ সকালেই কক্সবাজার পৌঁছেছেন সজল, সারিকা, নজরুল রাজ ও নির্মাতারা। আগামীকাল যোগ দেবেন মনোজ প্রামানিক ও শবনম ফারিয়া।