ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নেটিজেনদের মন কেড়েছে তাহসান-মিথিলার কথোপকথন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 4:33 PM

নেটিজেনদের মন কেড়েছে তাহসান-মিথিলার কথোপকথন

নেটিজেনদের মন কেড়েছে তাহসান-মিথিলার কথোপকথন

কয়েক দিন আগে মেয়ে আইরার সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন তাহসান খান। সে সময়ের একটি ভিডিও এই অভিনেতা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ভিডিওটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।   

তাহসানের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর কমেন্ট বক্সে মিথিলাকেও মন্তব্য করতে দেখা গেছে। বাবা-মেয়ের খুনসুটি দেখে মজা পেয়েছেন তিনি। হাসির ইমোজি পোস্ট করেছেন। জবাবে তাহসান মিথিলাকে ট্যাগ করে লিখেছেন, ‘সেন্স অব হিউমার একদম আমার মতো।’ তাহসানের এমন মন্তব্যে সহমত পোষণ করে মিথিলা লিখেছেন, ‘হ্যাঁ, ঠিক তাই।’ আরেকটি মন্তব্যে এ অভিনেত্রী আইরার উচ্চারণের কথাও স্মরণ করিয়ে দেন।

২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে ঘর বাঁধেন তাহসান-মিথিলা। আইরা তেহরীম খান এই দম্পতির একমাত্র সন্তান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাহসান-মিথিলা। ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও মেয়ে আইরার কারণে নিয়মিত যোগাযোগ হয় তাদের। তবে সেটা একান্তই ব্যক্তিগত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার এমন আলাপচারিতায় মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

তাহসান-মিথিলার মন্তব্যে অনেক ভক্ত অনুরাগী লাইক রিঅ্যাক্ট দেন। যদিও বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাহসানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায় তারা দুজনের কথোপকথন মুছে ফেলেছেন। যদিও এর কারণ জানা যায়নি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status