ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 3:53 PM

পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেমের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

এক শোক বার্তায় তিনি বলেন, এম এ হাশেম একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার হাতেগড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে অবদান তাকে এ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে বাঁচিয়ে রাখবে।

আহমেদ আকবর সোবহান তার শোকবার্তায় এম এ হাশেমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status