ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের পিঁড়িতে প্রিয়াঙ্কার সাবেক প্রেমিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 6:39 PM

বিয়ের পিঁড়িতে প্রিয়াঙ্কার সাবেক প্রেমিক

বিয়ের পিঁড়িতে প্রিয়াঙ্কার সাবেক প্রেমিক

হারমান বাওয়েজা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাবেক প্রেমিক। ২০০৮ সালে চুটিয়ে প্রেম করেছেন তারা। পরে অবশ্য ভেঙে যায় তাদের সম্পর্ক। তারপর প্রিয়াঙ্কা বিয়ে করেন নিক জোনাসকে।

প্রিয়াঙ্কার বিয়ের সময় বেশ আলোচনায় ছিল হারমান। তখনও তার বিয়ের খবর শোনা গিয়েছিল। কিন্তু তা বাস্তবে রূপ নিল প্রিয়াঙ্কার বিয়ের দুই বছর পর। ভারতীয় গণমাধ্যমের খবর- বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রিয়াঙ্কার সাবেক প্রেমিক হারমান বাওয়েজা।

আগে এক সাক্ষাৎকারে হারমান জানিয়েছিলেন, ২০৫০ সালে বিয়ে করবেন তিনি। কিন্তু না, চলতি বছরই বিয়ে করবেন তিনি। পাত্রী হিসেবে বেছে নিয়েছেন শাশা রামচন্দানিকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি শেয়ার করে বিয়ের খবরটি জানান দিয়েছেন হারমান। বি-টাউনের একাধিক তারকা তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। কিন্তু করেননি একজন। তিনি তার সাবেক প্রেমিকা প্রিয়াঙ্কা।

২০০৮ সালে বলিউডে পা রাখেন হারমান। ‘লাভ ২০৫০’ সিনেমায় প্রথমবার অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি খুব একটা সাফল্য পায়নি বক্স অফিসে। কিন্তু হারমান পেয়েছিলেন প্রিয়াঙ্কাকে।
    
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status