ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সূচকের বড় উত্থান, ডিএসইর লেনদেন ছাড়ালো ১১শ কোটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 December, 2020, 5:22 PM

সূচকের বড় উত্থান, ডিএসইর লেনদেন ছাড়ালো ১১শ কোটি

সূচকের বড় উত্থান, ডিএসইর লেনদেন ছাড়ালো ১১শ কোটি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ ডিসেম্বর) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসইর লেনদেন ১১'শ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮২ ও ১৮১৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এ দিন এক হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ২৭৭ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৩২ লাখ টাকার।  

ডিএসইতে সোমবার ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০টি কোম্পানির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

সোমবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, অরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, বিএসসিসিএল ও জেএমআই সিরিঞ্জ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির কোম্পানির শেয়ার দর। সিএসইতে ২৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৩০ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status