ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
এমনভাবে আগে কখনো দেখা যায়নি সানি লিওনকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 4:44 PM

এমনভাবে আগে কখনো দেখা যায়নি সানি লিওনকে

এমনভাবে আগে কখনো দেখা যায়নি সানি লিওনকে

বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সানি লিওন। যিনি খুব অল্প সময়ে দখল করে নিয়েছেন বলি পাড়ার খুব বড় একটি অংশ। এছাড়াও তিনি তার সৌন্দর্যের গুণে রাতের ঘুম কেড়েছেন লাখো পুরুষের। গুণী এই অভিনেত্রী দীর্ঘদিন দেশ ছেড়ে লস অ্যাঞ্জেলসে ছিলেন। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুরনো জায়গা অর্থাৎ তার নিজ শহর মুম্বাইয়ে ফিরলেন তিনি।

বলিউড নির্মাতা বিক্রম ভাট নির্মাণ করছেন ‘অনামিকা’ নামে নতুন একটি ওয়েব সিরিজ। ১০ এপিসোডের এ সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। এমন চরিত্রে এর আগে দেখা যায়নি এই অভিনেত্রীকে। চলতি মাসের শেষের দিকে এই সিরিজের প্রথম শিডিউলের দৃশ্যধারণের কাজ মুম্বাইয়ে শুরু হবে। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটিকে বিক্রম ভাট বলেন- লকডাউনের কারণে শুটিংয়ের প্রস্তুতি এতদিন বন্ধ ছিল। আমরা আবারো কাজে ফিরছি, কাজকে ভীষণ ভালোবাসি। সানি লিওনকে নিয়ে আমরা দ্রুত ওয়েব সিরিজটির শুটিং শুরু করব। এতে সানিকে মারমুখী ভূমিকায় দেখতে পাবেন দর্শক।

অ্যাকশন ও থ্রিলার ঘরানার এ ওয়েব সিরিজের গল্পও রচনা করেছেন বিক্রম ভাট। এই নির্মাতার সঙ্গে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন কৃষ্ণ ভাট। ভারতীয় ভিডিও স্ট্রিমিং সাইট এমএক্স প্লেয়ারে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status