করোনা আক্রান্ত অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। তার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই শেয়ার করেছেন। টুইটার ও ইনস্টাগ্রামে লম্বা পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন অভিনেতা নিজেই।
আবীর চট্টোপাধ্যায় লিখেছেন, ফের একবার প্রমাণিত হল, জীবনে কোনো কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম, তারা সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই কাজ করছিলেন। আমি এবং আমার টিমও সবকিছু মেনে চলেছি, কিন্তু তারপরেও আমি করোনাভাইরাসে আক্রান্ত হই।
অভিনেতা আরো লিখেছেন, এসব সত্ত্বেও অদ্ভুতভাবে আমি ফিট আছি, সুস্থ আছি। শুধু কোনোকিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। পরিবারের সকলেই শীঘ্রই টেস্ট করাবেন। তারা যেন নিরাপদে থাকে। এই কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সকলকে অনুরোধ করছি যেন তারাও কোভিড টেস্ট করে নেন। এটা তাদের সুরক্ষার কারণেই করা উচিত। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।
প্রসঙ্গত, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অনুরাগী ও সহকর্মীরা। সম্প্রতি মুক্তি পেয়েছে আবীর অভিনীত ‘সুইজারল্যান্ড’ ছবিটি।