ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সিদ্ধার্থের প্রেমে পাগল কিয়ারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 1:44 PM

সিদ্ধার্থের প্রেমে পাগল কিয়ারা

সিদ্ধার্থের প্রেমে পাগল কিয়ারা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বি-টাউনে নানা মুখরোচক গুঞ্জন ভাসে তার নামে। কিছুদিন আগে খবর রটেছিল- সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কিয়ারা।

একসঙ্গে ডেটিং এবং লং ড্রাইভেও নাকি গিয়েছিলেন তারা। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। যদিও এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি সিদ্ধার্থ।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা বলে এসেছেন কিয়ারা। ওই সাক্ষাৎকারে কিয়ারাকে ডেটিং অ্যাপে বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার জন্য একটি ছোট পরিচয় দিতে বলা হয়। যা দেখে অ্যাপে ছেলে-মেয়েরা ডেট করার প্রথম পরিচয় পায়। তখনই কিয়ারা বলেন, ‘বরুণ বায়োর জন্য নম্বর ওয়ান। আর সিদ্ধার্থকে ডেটিং অ্যাপে দিতেই চাই না।'

এ থেকেই গভীর সন্দেহ প্রবেশ করে নেটিজেনদের মনে। তারা মনে করছেন, ডেটিং অ্যাপে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন সিদ্ধার্থ। তা মেনে নিতে পারবেন না কিয়ারা। তাই তাকে অ্যাপে দিতে চান না। কেউ কেউ আবার বলছেন, সিদ্ধার্থের প্রেমে পাগল কিয়ারা!

এর আগে, আলিয়া ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল সিদ্ধার্থের। পরে ক্যাটরিনা কাইফের নামও এসেছিল সে তালিকায়। কিন্তু ধোপে টেকেনি একটিও।

এদিকে, সিদ্ধার্থ-কিয়ারা জুটিকে খুব শিগগিরই একসঙ্গে পর্দায় দেখতে পাবে দর্শক। ‘শেরশাহ’ সিনেমায় অভিনয়ে দেখা যাবে তাদের। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-২’ সিনেমাতেও দেখা যাবে তাদের। সবশেষ, অক্ষয় কুমারের সঙ্গে ‘লক্ষ্মী’ সিনেমায় দেখা গিয়েছিল কিয়ারাকে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status