ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মাশরাফিকে দলে পেতে লড়াইয়ে খুলনা বরিশাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 12:55 PM

মাশরাফিকে দলে পেতে লড়াইয়ে খুলনা বরিশাল

মাশরাফিকে দলে পেতে লড়াইয়ে খুলনা বরিশাল

হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখনও যোগ দিতে পারেননি বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে ২২ গজের খেলায় ফিরতে উদগ্রীব তিনি।  চোট কাটিয়ে ওঠার পরই শরীরের বাড়তি মেদ ঝরিয়েছেন। ফিটনেস ফিরে পেতে ১০ কেজি ওজন কমিয়েছেন। মাঠে অনুশীলনও শুরু করেছেন।  শিগগিরই  বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেখা যেতে পারে নড়াইল এক্সপ্রেসকে।

মাশরাফিকে পেতে দুই দল রীতিমত লড়াইয়ে নেমেছে।  জেমকন খুলনা মাশরাফিকে দলে নিতে আনুষ্ঠানিকভাবে বোর্ডে চিঠি দিয়েছে ইতিমধ্যে।

ফরচুন বরিশালও জাতীয় দলের সাবেক অধিনায়ককে পাওয়ার আগ্রহ দেখিয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল সাংবাদিকদের বলেছেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড়, যাকে সবাই নিতে চাইবে। আমরাও আগ্রহ দেখিয়েছি।’

তবে মাশরাফি খেলার অবস্থায় আছেন কি না, তার বিষয়ে বোর্ডের ভাষ্য কি, এসব জেনেই তাকে দলে নেয়া না নেয়ার সিদ্ধান্ত হবে বলে জানান নাফিস।

তিনি বলেন, ‘মাশরাফির ফিটনেস কি অবস্থায় আছে, তা বোর্ড আমাদের আমাদের নিশ্চিত করবে।  এরপর আমাদের সিদ্ধান্ত আসবে।’

এদিকে মাশরাফির পাওয়ার আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছে ফরচুন বরিশালও। ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আমরাই সবার আগে মাশরাফির প্রতি আগ্রহ দেখিয়েছি।  গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিষয়টি বোর্ডকে জানিয়েছি।

এমন পরিস্থিতিতে মাশরাফির ভাগ্য লটারিতে গড়াবে। একাধিক দল আগ্রহী হলে লটারির মাধ্যমে মাশরাফির দল নিতে পারবে বলে আগেই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status