ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 10:26 AM

তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৬

তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৬

তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৯৬২ জন।

রবিবার দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
আহত ৯৬২ জনের মধ্যে ২১৯ জন বর্তমানে চিকিৎসাধীন। ৭৪৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরীকে।

ভূমিকম্পের পরপরই বিভিন্ন স্থানে ১ হাজার ৮৬৪টি তাবু স্থাপন করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে। তবে বর্তমানে মোট তাবু আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২ হাজার ৩৮টি করা হয়েছে।

এছাড়া ইজমির শহরেই তাবু স্থাপন করা হয়েছে ৩ হাজার ৫৪৫টি। এর মধ্যে ৫৭টি সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য। তাবুগুলোতে ২৪ হাজার ৩৮২টি কম্বল, ১৩ হাজার ২৮০টি বিছানা ও ৫ হাজার ৫০০টি স্লিপিং সেট ও ২ হাজার ৬৫৭টি রান্নাঘর ও চারটি গোসলখানা স্থাপন করা হয়েছে।

তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ১ হাজার ৪৪ বার হয়েছে মৃদু কম্পন। এর মধ্যে ৪৩টি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর ওপরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status