ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইসোলেশনে যেতে বাধ্য করায় ক্ষিপ্ত রুনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 7:16 PM

আইসোলেশনে যেতে বাধ্য করায় ক্ষিপ্ত রুনি

আইসোলেশনে যেতে বাধ্য করায় ক্ষিপ্ত রুনি

কোভিড-১৯ এর পরীক্ষার ফল নেগেটিভ হওয়া সত্বেও আইসোলেশনে যেতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন ওয়েন রুনি। এ কারণে চ্যাম্পিয়নশিপ ক্লাব ডার্বির হয়ে খেলতে পারছেননা তিনি। রুনি বলেন, আমি ক্ষুব্ধ ও হতাশ।

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত এক বন্ধু ডার্বির খেলোয়াড় ও কোচের দায়িত্বে থাকা ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রুনির কাছে গিয়েছিলেন। ওই সময় তার দেহে করোনা বাসা না বাঁধলেও পরবর্তীতে তিনি ওই ভাইরাসে আক্রান্ত হন।

টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে রুনি বলেন, এই মাত্র আমি আমি আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। এতে ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ আমার দেহে কোভিড সংক্রমন নেই। এটি আমার এবং পরিবারকে আনন্দিত করেছে। কিন্তু তারপরও সেলফ আইসোলেশনে বাধ্য করায় আমি ক্ষুব্ধ ও হতাশ। এ কারণে আমি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবো।

সংবাদ পত্র সানের রিপোর্টে বলা হয়, গত বৃহস্পতিবার ৩৪ বছর বয়সি রুনির বাসায় একটি ঘড়ি দিতে গিয়েছিলেন তার বন্ধু। পরে ওই বন্ধু করোনায় আক্রান্ত হন। এতে তাকে আইসোলেশনে যেতে বাধ্য করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

ওই ঘটনার একদিন পর শুক্রবার রুনি ডার্বির হয়ে একটি ম্যাচও খেলেছেন। তখন তিনি কোভিড বিষয়ে অবগত ছিলেন না।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status