ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
লালে লাস্যময়ী সোহিনী, চোখ সরানোই দায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 6:21 PM

লালে লাস্যময়ী সোহিনী, চোখ সরানোই দায়

লালে লাস্যময়ী সোহিনী, চোখ সরানোই দায়

ওপেন টি বায়োস্কোপ হোক বা রাজকাহিনী বা সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ বা দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন সোহিনী সরকার। এমনকি বাংলা ধারাবাহিক অদ্বিতীয়তেও চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। ছিমছাম সরল মুখে অনেকের মন জয় করেছেন।

তবে এবার লাল রঙের পোশাকে দেখা গেলো সোহিনীকে। কেন তার এই লাস্যময়ী সাজ? উত্তর হচ্ছে, আসন্ন দুর্গাপূজার আগে আনন্দলোকের জন্য ফটোশুট করতেই অভিনেত্রী সোহিনী সরকারের এমন সাজ। যার ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন।

বিপ্রদীপ চক্রবর্তী সোহিনীর এই ফটোশুটের ভিডিও করেছেন। বিহাইন্ড দ্য লেন্সে রয়েছেন ফ্যাশন ফটোগ্রাফার শিলাদিত্য দত্ত। মেকআপ অভিজিৎ পালের। আর সম্পূর্ণ স্টাইলিং করেছেন সৌম্য।

লাল লিপস্টক। লাল রঙের পোশাক। সামঞ্জস্য রেখে লাল রঙের ‘ইয়ার পিস’। সোহিনীর ওপর থেকে চোখ সরানোই দায়।

ইনস্টাগ্রামে অভিনেত্রীর এই ফটোশুট ভালো লেগেছে মধুমিতা সরকারের। সোহিনীর পোস্ট করা ভিডিওতে কমেন্টও করেছেন মধুমিতা। সঙ্গে অনুরাগীদের ভালোবাসা তো রয়েছেই।


ফেসবুকে এই ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ছে। অনুরাগীরা এক কথায় ‘পাগল’। একজন লিখেছেন, তুমি কি আমায় বাঁচতে দেবে না, মরে গেলে ভালো লাগবে?

জনৈক এক অনুরাগী আরো একধাপ এগিয়ে লিখেছেন, বার্ন ওয়ার্ডে ভর্তি, এসে দেখে যাও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status