ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকারি কোয়ার্টারের ছাদের লাশটির পরিচয় মিলেছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 10:18 AM

সরকারি কোয়ার্টারের ছাদের লাশটির পরিচয় মিলেছে

সরকারি কোয়ার্টারের ছাদের লাশটির পরিচয় মিলেছে

রাজধানীর তেজগাঁও এলেনবাড়ী সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা বস্তাবন্দি নারীর লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম জুলেখা বেগম (৩২)। বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়। ঢাকার পল্লবীর আলোকদি এলাকায় বড় বোনের সঙ্গে থাকতেন তিনি।

লাশের আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে জুলেখা বেগমের পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে গত শুক্রবার দুপুরের পর জুলেখার বোন তেজগাঁও থানায় গিয়ে লাশের ছবি দেখে শনাক্ত করেন। গতকাল শনিবার তিনি তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

গত বৃহস্পতিবার সকালে এলেনবাড়ী সরকারি স্টাফ কোয়ার্টারের ছয়তলাবিশিষ্ট ২ নম্বর ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তবে, কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তাত্ক্ষণিকভাবে তা জানতে পারেনি।

প্রাথমিক তদন্ত শেষে তেজগাঁও থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, জুলেখা বেগম একজন ভাসমান নারী। তাঁর বোন পুলিশকে জানিয়েছেন, তিনি ‘ভাসমান যৌনকর্মী’ হিসেবে জীবিকা নির্বাহ করতেন। করোনাভাইরাস পরিস্থিতিতে তাঁর কাজ বন্ধ হয়ে গেলে তিনি বোনের বাসায় থাকতেন। চলতি মাস থেকে তিনি আবার ভাসমান যৌনকর্মীর কাজ শুরু করেন। তখন থেকে তিনি বাসায় যেতেন না। কোথায় থাকতেন, তাও তাঁরা জানেন না।

ওসি আরো বলেন, এলেনবাড়ী সরকারি স্টাফ কোয়ার্টার কম্পাউন্ডে ছয়তলা ভবন দুটিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের বসবাস। কোয়ার্টারে কোনো নিরাপত্তাকর্মী নেই। ভবন দুটিতে কারা, কখন প্রবেশ করছে, সে বিষয়ে কোনো তথ্য সংরক্ষণ করা হয় না। পুলিশের ধারণা, ভবনের বা বাইরের কেউ ছাদটিতে বুধবার রাতে যৌনকর্ম করে ওই নারীকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status