ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
গ্রিসে পরিত্যক্ত কনটেইনারে মিললো দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 10:38 AM

গ্রিসে পরিত্যক্ত কনটেইনারে মিললো দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

গ্রিসে পরিত্যক্ত কনটেইনারে মিললো দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

গ্রিসে আসপোপিরগো নামক স্থানে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত সোমবার কে বা কারা তাদেরকে হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারে রেখে যায়।

জানা গেছে, দেশটির বাংলাদেশ দূতাবাস পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন- আবদুল মমিন ও মো. শাহীন। দু’জনেরই দেশের বাড়ি হবিগঞ্জ।

পুলিশ জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিলেন।

হত্যাকারীদের খুঁজতে গ্রিসের পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর +৩০৬৯৪৬৪০৭১০৩।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status