ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
আইপিএলে দল না পেয়ে মুম্বাইয়ের পেসারের আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 1:37 PM

আইপিএলে দল না পেয়ে মুম্বাইয়ের পেসারের আত্মহত্যা

আইপিএলে দল না পেয়ে মুম্বাইয়ের পেসারের আত্মহত্যা

ভারতের মুম্বাইয়ের ক্লাব ক্রিকেটার করণ তিওয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল না পেয়ে আত্মহত্যা করেছেন। কারণ তিওয়ারি মুম্বাইয়ে জুনিয়র ‘ডেল স্টেইন’ নামে পরিচিত।

দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের মতো বোলিং অ্যাকশনের জন্য জনপ্রিয় হয়ে উঠেন করণ। ২৭ বছর বসয়ী করণ সোমবার রাতে নিজ ঘরে আত্মহত্যা করেন। পুলিশ বলছে, রাত সাড়ে দশটায় মালাদে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণীতে পুলিশ লিখেছে, করণ উদয়পুরে তার প্রিয় বন্ধুকে ফোন করে আত্মহত্যার কথা জানায়। আইপিএলে দল না পাওয়া হতাশায় ভুগছিলেন তিনি।

তার বন্ধু দ্রুত করণের বোনকে জানায়। করণের বোনও মুম্বাইয়ের বাসিন্দা। বোন মাকে ফোন করলেও ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন করণ।’

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, রাজ্যের দলগুলোকে প্রতিনিধিত্ব করছে এমন ক্রিকেটার আইপিএলে খেলতে পারবে।

করণ এখনও মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পাননি। তবে এ পেসার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিয়মিত আইপিএলের দলগুলোকে বোলিং করে আসছিলেন।

তার ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘এবার মুম্বাইয়ের দলে সুযোগ হওয়ার কথা ছিল করণের। দারুণ প্রতিভাবান ক্রিকেটার ছিল সে।

নিজের বোলিং ও ব্যাটিংয়ের ভিডিও হোয়াইটঅ্যাপের স্টোরিতে দিয়েছিল। খুবই অবাক হচ্ছি ওর মতো একজন এমন কঠোর সিদ্ধান্ত নেবে।’

আইপিএলের দ্বাদশ আসর আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে। আট দলের এ টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status