ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
কৃষকলীগ-আ.লীগের টেঁটাযুদ্ধ, যুবক নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 1:15 PM

কৃষকলীগ-আ.লীগের টেঁটাযুদ্ধ, যুবক নিহত

কৃষকলীগ-আ.লীগের টেঁটাযুদ্ধ, যুবক নিহত

কুমিল্লার হোমনায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে নূরুন নবী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন।

বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সামাদ মেম্বার গ্রুপ এবং জুনা আলী ভূঁইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।


নিহত ওই যুবক হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের জীবন মিয়ার ছেলে।

জানা গেছে, দুলালপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সামাদ মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য জুনা আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে জুনা আলীর একটি ঘর আগুনে পুড়ে যায়। এতে প্রতিপক্ষকে দোষারোপ করা হয়। ওই বিরোধের জেরে বেশ কিছুদিন ধরেই জুনা আলী গ্রামে ঢুকতে পারছিলেন না।

বুধবার ভোরে জুনা আলী তার দলবল নিয়ে গ্রামে প্রবেশ করেন। এ খবর পায় প্রতিপক্ষরা। ভোর সাড়ে ৫টার দিকে উভয় গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধ হয়। এতে জুনা আলী গ্রুপের নুরুন নবী মারা যান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, স্থানীয়ভাবে জেনেছি দুই গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। প্রায় ৩৫-৪০ বছরের এই দ্বন্দ্বে বিভিন্ন সংঘর্ষে এ পর্যন্ত একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গত কয়েকদিন আগেও উভয়পক্ষের বিরোধ মিমাংসা করতে আমরা বসেছিলাম, কিন্তু বিরোধ নিষ্পত্তি হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status